আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিকির
ছবিঃ সংগৃহীত
سبحان الله وبحمده سبحان الله العظيم
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
অর্থ: মহান সেই আল্লাহ এবং সব প্রশংসা তাঁরই। মহান সেই আল্লাহ, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
তাৎপর্য
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’-এর অর্থ হলো, “আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।”
মৌলিক দুটি বিষয় ফুটে ওঠে এই জিকিরে—
প্রথমত, ‘সুবহানাল্লাহ’ উচ্চারণ করে স্বীকার করা হয় যে আল্লাহ পবিত্র এবং সব রকম ত্রুটি থেকে তিনি মুক্ত।
দ্বিতীয়ত, ‘ওয়া বিহামদিহি’ উচ্চারণ করে তাঁর প্রশংসা করা হয় এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এই জিকিরের বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে।
রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও মাফ করে দেওয়া হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)
আরেক হাদিসে এসেছে, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’।” (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)
অন্য এক হাদিসে বলা হয়েছে, “যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।” (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)
আরও বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)