জাতিসংঘে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়।
বৈঠকটি বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।
তিনি জানান, আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার পরিসর বাড়ানোর সম্ভাবনা।
দুই প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা, প্রযুক্তিসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন বলেও জানান সহকারী প্রেস সচিব।
দুই নেতার এই আলোচনা হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। জাতিসংঘসহ নানা বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির ওপরও দুজনই জোর দেন।