বাজারে এখন স্বর্ণের দাম কত, জেনে নিন ভরিপ্রতি হিসাব
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ শনিবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে; এ দফায় ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম উঠেছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। নতুন এই দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকেই। আজ বৃহস্পতিবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।
তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
বাজুস এর আগে সর্বশেষ দাম সমন্বয় করে গত ১২ সেপ্টেম্বর। ওই দিন ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোয় ভালো মানের স্বর্ণের দাম ঠিক হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। সে সময় প্রতি ভরি ২১ ক্যারেটের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের জন্য ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের জন্য ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে অলংকারের নকশা অনুযায়ী। তবে ভ্যাট যেহেতু স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গেই যুক্ত, সে কারণে গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।
Old is gold