ছবিঃ সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। একজন নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ২১ সেপ্টেম্বর একটি অফিস আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে।
আদেশে বলা হয়েছে, দায়িত্বে থাকার সময় একাডেমির দৈনন্দিন কার্যক্রম চালাতে যে আর্থিক ব্যয় প্রয়োজন, তা এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ প্রশাসনিক কাজ তিনি বিধি অনুসরণ করে সম্পন্ন করবেন।
সরকার এর আগে কবি রেজাউদ্দিন স্টালিনকে মহাপরিচালক পদে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর। ওই মেয়াদ চলতি বছরের ২১ সেপ্টেম্বর ফুরিয়ে যাওয়ায় শূন্য হয় পদটি।