মাদক ও জুয়া ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি হবে
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীরা যাতে মাদকাসক্তি ও জুয়ার নেশা থেকে দূরে থাকে, সে লক্ষ্যেই এই কমিটি।
এ সিদ্ধান্ত সরকারি উদ্যোগেরই অংশ, যার লক্ষ্য নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং মাদক ও জুয়া-সংক্রান্ত কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের রক্ষা করা—আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এ কথা বলা হয়।