ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী স্টেম কার্নিভাল, লক্ষ্য তরুণদের বিজ্ঞানমুখী করা
ছবিঃ সংগৃহীত
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) হয়ে গেল WUB STEM Carnival 2026। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে আগ্রহ জাগানো এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের লক্ষ্য।
দেশের শতাধিক কলেজের শিক্ষার্থী যোগ দেয় দিনব্যাপী এ কার্নিভালে, যা বসে ২২ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেখানে ছিল বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রম; এসবের মধ্য দিয়ে নিজেদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা দেখানোর সুযোগ পায় শিক্ষার্থীরা।
কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে। উদ্বোধনী পর্বের প্রধান অতিথি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম সে সময় উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামানও অনুষ্ঠানে ছিলেন।
Mathematical Olympiad, Science & ICT Olympiad, Quiz Competition এবং Project Showcasing—এই চারটি ছিল কার্নিভালের প্রধান ইভেন্ট। অংশগ্রহণকারীরা ছিল এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থী। পুরো আয়োজনের প্রাইজমানি ছিল মোট ৩ লাখ টাকা। যারা বিজয়ী হয়েছে তারা নগদ অর্থের সঙ্গে পেয়েছে সনদ ও ক্রেস্ট, আর অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে অংশগ্রহণ সনদ।
Project Showcasing ছিল এ আয়োজনের অন্যতম আকর্ষণ। রোবোটিক্স, টেকসই উন্নয়ন ও প্রকৌশল নকশাসহ বিভিন্ন ক্ষেত্রের উদ্ভাবনী প্রকল্প সেখানে তুলে ধরে শিক্ষার্থীদের নানা দল। প্রতিটি দলে সদস্য ছিল দুই থেকে চারজন; নিজেদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ধারণাকে বাস্তব সমাধানে পরিণত করার সামর্থ্য দেখায় তারা। অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায়, রেজিস্ট্রেশন ও রিসেপশন দিয়ে। সারা দিন চলে বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, এরপর বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
এ কার্নিভাল শিক্ষার্থীদের সামনে কয়েকটি সুযোগ এনে দেয়—পরস্পরের সঙ্গে বৈজ্ঞানিক ধারণা বিনিময় করা, সহপাঠীদের কাছ থেকে শেখা, দল বেঁধে কাজ করা এবং নিজস্ব উদ্ভাবনী চিন্তা তুলে ধরা। পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও উপস্থাপনা দক্ষতার বিকাশেও গুরুত্ব দেওয়া হয় আয়োজনে।
তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করা, তাদের উদ্ভাবনী চিন্তা বিকশিত করা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দরকারি দক্ষতা তৈরি করা—এসব ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্মের ভূমিকা পালন করে WUB STEM Carnival 2026।