হুক ছিঁড়ে ছয় বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) পেছনের ছয়টি বগি হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এরপর সামনের ছয়টি বগি ও ইঞ্জিন নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায় ট্রেনটি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায়। বনের ভেতরে পড়ে থাকা ছয়টি বগি বিকেল ৫টা পর্যন্তও উদ্ধার করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করতে; আশা করা হচ্ছে, কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হবে রেল যোগাযোগ।