স্বর্ণের ভরি এখন কত, জেনে নিন আজকের দর
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় নির্ধারিত হয়েছে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সর্বশেষ বুধবার স্বর্ণের দাম বাড়ায়; সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা, তাতেই দাম ওই অঙ্কে দাঁড়ায়।
নতুন দামটি কার্যকর হয়েছে ওই দিন সকাল ১০টা থেকেই। স্বর্ণ আজ শনিবারও বিক্রি হবে সেই দামেই।
নতুন দরের তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে দাম ঠিক হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ১০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায়।