ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই; আকাশ অবশ্য মেঘলা থাকতে পারে। শনিবার সকাল ৭টায় শুরু হয়ে পরবর্তী ৬ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। পাশাপাশি বাতাস বইতে পারে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে, ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
অন্যদিকে ঢাকায় সকাল ৬টায় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।