সপ্তাহের শেষ দিনে সূচকের ঊর্ধ্বগতিতে দুই পুঁজিবাজারে লেনদেন শুরু
ছবিঃ সংগৃহীত
সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের দুই শেয়ারবাজারে—প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে এমন চিত্র দেখা গেছে।
ডিএসই ও সিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ লেনদেন শুরুর আধা ঘণ্টা পরে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৪৯৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেশি।
ডিএসই শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২১০৬ পয়েন্টে রয়েছে। ওই সময় পর্যন্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে ১০৭ কোটি ৪০ লাখ টাকার।
ওই সময়ে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে দর বেড়েছে ২৭২টির, কমেছে ৪২টির, আর ৫৭টির শেয়ারদর অপরিবর্তিত আছে। লেনদেনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে—বেক্সিমকো, সোনালী আঁশ, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভেন্সি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক, ইফাদ অটোজ, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশন।
তার আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচকে যোগ হয় ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আগের অবস্থান থেকে সূচকটি বাড়ে আরও ৮ পয়েন্ট। পরেও ঊর্ধ্বমুখী ছিল সূচকের গতি। সকাল ১০টা ২০ মিনিটে, অর্থাৎ লেনদেন শুরুর ২০ মিনিট পরে সূচক পৌঁছায় ৫ হাজার ৪৯১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেশি।
অপরদিকে সিএসইর সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পরে, ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে। এর পরেও সূচকটিকে ঊর্ধ্বমুখী দেখা গেছে।
সিএসইতে এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ টাকা। এ সময়ের মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির, কমেছে ১২টির; তিনটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত।