কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা
ছবিঃ সংগৃহীত
ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম। দেশের বাজারে স্বর্ণের দর হ্রাসের এ ঘোষণা এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে।
বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় সোমবারের এক বিজ্ঞপ্তিতে। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়। স্বর্ণ আজও বিক্রি হবে সেই দামেই।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ দর ঠিক করার সিদ্ধান্ত আসে সকাল ৯টায় অনুষ্ঠিত সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকে।
নতুন দরে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণালংকার ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় নির্ধারিত হয়েছে। আগের দিন এর দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
ভরিপ্রতি ২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, আর ১৮ ক্যারেটের ভরি বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
রুপার দামে অবশ্য কোনো পরিবর্তন আসেনি, যদিও স্বর্ণের দাম কমেছে। এক ভরি ২২ ক্যারেটের রুপা ৪ হাজার ৩১৬ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা, আর সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬৮৩ টাকা।