
কোম্পানিপাড়ায় পুলিশের অভিযান, চার লিটার চোলাই মদ নিয়ে ধরা পড়লেন দুই যুবক
ছবিঃ সংগৃহীত
চার লিটার চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর কলাপাড়া থানা-পুলিশ। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাঁদের ধরা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. রাহাত হাওলাদার (২০) ও মো. রাসেল গাজী (১৯)।
পুলিশ জানায়, কলাপাড়া থানার একটি দল অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে। তখন তাঁদের কাছ থেকে চার লিটার চোলাই মদ জব্দ করা হয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খান জানান, ঘটনাটিতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
