
ঢাকঢোলের তালে নগর ঘুরলেন প্রাক্তনীরা, শত বছরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ছবিঃ সংগৃহীত
শত বছর পূর্তি উদ্যাপনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ নগরীতে বর্ণাঢ্য র্যালি করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। রঙিন সাজে, ঢাকঢোল বাজিয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে তা আবার বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন র্যালিতে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, শত বছরের ঐতিহ্য বহন করা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আজ গৌরবের দিন। দুই দিনের এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দিয়েছেন, যেন এক মিলনমেলা বসেছে। অনেক দিন পর সহপাঠীদের দেখা পেয়ে তাঁরা আনন্দিত।
র্যালিতে আসা সাবেক শিক্ষার্থীরা তাঁদের আবেগ, অনুভূতি আর স্মৃতির কথা বলেন। দুই দিনের এ আয়োজন ঘিরে নানা অনুষ্ঠান রাখা হয়েছে।
