টঙ্গী পাইলট কলেজের নতুন পরিচালনা পরিষদের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
ছবিঃ সংগৃহীত
পরিচালনা পরিষদের সদস্যসচিব, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং অন্য শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন জাবেদ আহমেদ সুমন। তিনি গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি।
পরিচালনা পরিষদের সদস্যসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া জানান, কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
জাবেদ আহমেদ সুমন সরকার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন। পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির শিক্ষার মান বাড়ানো এবং সুনাম ধরে রাখার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চান।
তাঁর বক্তব্য, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও শিক্ষার মান উন্নত করতে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রত্যেকের সহযোগিতা দরকার। পাশাপাশি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, অনিয়ম-দুর্নীতিতে জড়িত কোনো ব্যক্তিই ছাড় পাবেন না।