ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের ৩১ সদস্যের নতুন কমিটি: নেতৃত্বে রমিজউদ্দিন আহমেদ ও মাজম আলী খান
ছবিঃ সংগৃহীত
রমিজউদ্দিন আহমেদকে সভাপতি ও মো. মাজম আলী খানকে মহাসচিব নির্বাচিত করে গঠিত হয়েছে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) নতুন কার্যনির্বাহী কমিটি। কমিটির মেয়াদ ২০২৬-২৯।
রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে শুক্রবার বিটিএলএর ৩৯তম সাধারণ সভা আয়োজিত হয়; সেখানেই কমিটি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের প্রতিনিধিত্বে গঠিত নতুন এই কার্যনির্বাহী কমিটিতে সদস্য আছেন মোট ৩১ জন।
অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার, আর কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।
আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে নতুন কমিটিতে সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন ১১ জন। তাঁরা হলেন সৈয়দ আবদুন নূর (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. মুসা (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. শামসুর রহমান খান (ঢাকা বিভাগ), মোস্তফা কামাল মনসুর (চট্টগ্রাম বিভাগ), খান মনিরুজ্জামান (খুলনা বিভাগ), মো. মুনতাসির মামুন (রাজশাহী বিভাগ), এস এম এনায়েত করিম (বরিশাল বিভাগ), আবুল ফজল (সিলেট বিভাগ), হোসেইন আহমেদ শাহজাহান (কুমিল্লা বিভাগ), মোহাম্মদ রুহুল আমিন (ময়মনসিংহ বিভাগ) ও কাজী মোস্তাফিজুর রহমান (রংপুর বিভাগ)।
একইভাবে ১১টি অঞ্চল ও বিভাগ থেকে উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন ১১ জন। তাঁরা হলেন এ টি এম রাশেদ বাবু (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. ইমাম উদ্দিন (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. জাহাঙ্গীর আলম খান (ঢাকা বিভাগ), মো. সারওয়ার আলম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), মো. আমিনুর রহমান (খুলনা বিভাগ), আমিরুল হাসান রতন (রাজশাহী বিভাগ), রাজিউল কবির (বরিশাল বিভাগ), মো. মিজানুর রহমান মিঠু (সিলেট বিভাগ), মো. আবুল হাসেম রতন (কুমিল্লা বিভাগ), রাকিবুল আহসান (ময়মনসিংহ বিভাগ) ও মজমুল হোসেন প্রামাণিক (রংপুর বিভাগ)।
অন্য পদগুলোর মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান। আইন সহায়তা ও সমাজকল্যাণ (লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন।