
ডিজিটাল ও যোগাযোগ দক্ষতায় জোর দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে তাগিদ রাষ্ট্রপতির, বিইউপির সমাবর্তনে যাওয়ার আশ্বাস
ছবিঃ সংগৃহীত
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা মাথায় রেখে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর মতে, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম চালাতে হবে।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। তখন রাষ্ট্রপতি এসব কথা বলেন বলে বাসসকে জানিয়েছেন তাঁর প্রেস সচিব মো. সরওয়ার আলম।
সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি এখন সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার কথা মাথায় রেখে শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান উপাচার্য।
বিইউপির আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
