নজরুল বর্ষ উপলক্ষে বুধবার বাংলা একাডেমিতে সেমিনার
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
বাংলা একাডেমি নজরুল বর্ষ উপলক্ষে একটি সেমিনার আয়োজন করেছে।
সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। এতে আবৃত্তিশিল্পী ও আইনজীবী নাসিম আহমেদ ‘কাজী সব্যসাচী: আধুনিক নজরুল আবৃত্তির প্রাণপুরুষ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।
সেমিনারে আলোচকের ভূমিকায় থাকছেন সংগীতশিল্পী ও সংগঠক খিলখিল কাজী এবং আবৃত্তি-গবেষক ও বাচিকশিল্পী নিমাই মণ্ডল।
সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, আর সচিব মো. সেলিম রেজা দেবেন স্বাগত বক্তব্য।