ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। গতকাল এ দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ভরিপ্রতি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়, আর সনাতন পদ্ধতির প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি রুপা ২১ ক্যারেটে ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ৬৮৩ টাকা।