শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে নবিজির শেখানো দোয়া
ছবিঃ সংগৃহীত
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা
অর্থ : হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।
উপকার : রাসুল (সা.) বলেছেন, পূর্ববর্তী যুগে এক বালককে তৎকালীন বাদশাহ আল্লাহর ওপর ঈমান আনার অপরাধে হত্যা করতে চেয়েছিল। তারা যত পন্থায়ই তাকে হত্যার চেষ্টা করেছে, সে ততবার উল্লিখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং মহান আল্লাহ তাকে সাহায্য করেছেন। ফলে তারা তার কোনো ক্ষতিই করতে পারেনি। (মুসলিম, হাদিস : ৭৪০১)
দোয়াটির প্রেক্ষাপট ও ফজিলত
শত্রুর ভয়: শত্রুর পক্ষ থেকে কিংবা ক্ষতিকর কোনো মানুষের দলের দিক থেকে বিপদ আসার আশঙ্কা দেখা দিলে পড়তে হয় এই দোয়াটি।
নিরাপত্তা লাভ: বিপদমুক্ত থাকা যায়, যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা নিয়ে দোয়াটি পাঠ করা হয়।
সহিহ উৎস: কোনো সম্প্রদায়ের দিক থেকে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করলে প্রিয়নবী (সা.) এ দোয়া পাঠ করতেন।
সব শত্রুর অত্যাচার-নির্যাতন এবং যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য নবিজির শেখানো এ দোয়া পড়ার তাওফিক আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে দান করুন; বিজাতীয় ফিতনা ও আক্রমণ থেকেও হেফাজত করুন।