১ অক্টোবরের মধ্যেই নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের বঞ্চিতরা: শিক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতরা। তিনি বলেন, প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের মধ্যে এখন পর্যন্ত বাকি আছেন ৮১৭ জন।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির যে সভা আয়োজিত হয়, সেখানেই এ তথ্য দেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন বাকি থাকা ৮১৭ জন। আর যাঁরা পাবেন না, কাজ করা হবে তাঁদের নিয়েও।
শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে নিয়োগ পরীক্ষা হয়েছিল, তাতে পরীক্ষার্থী ছিলেন প্রায় ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে কাজ শুরু হয়েছিল। তিনি জানান, ৩৩ জনের ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন এসেছে এবং ডিপিও ইস্যু করে নিয়োগপত্র দেওয়া হয়। তখন দেখা যায়, ভেরিফিকেশন বাকি রয়েছে অনেকের, আবার ঠিকানা বদল করেছেন অনেকে। পর্যায়ক্রমে সেগুলো জমা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ধাপে ধাপে এগিয়ে চলেছে ভেরিফিকেশনের কাজ, ঠিকানাও আসছে। এখনো যাঁদের বিষয়ের নিষ্পত্তি হয়নি, সেগুলো রিভিউ করা হচ্ছে পর্যবেক্ষণে রেখে। শিক্ষামন্ত্রী জানান, ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।