ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরের সিইওর সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত
ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ওই বিমানবন্দরে যাত্রাবিরতি করার সময় এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দুজন বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর কয়েকজন সফরসঙ্গী।
প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেন ইস্তাম্বুল বিমানবন্দরে। এরপর তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ওই বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।