হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত
দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মারা যাওয়া রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৬৫ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও দুজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম আজ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৭ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২ জন।
নিশ্চিত হামরোগী হিসেবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এমন রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।
সন্দেহজনক হাম নিয়ে ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুজন। সন্দেহজনক হামে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৬৪ শিশুর প্রাণ গেছে।
নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
নিশ্চিত হামে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১০১ জন মারা গেছে।