বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি হয় সোমবার (৫ অক্টোবর), রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগদানের আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘স্বর্ণচাঁপা’ গাছের একটি চারা লাগান।
চারা লাগানোর সময় সেখানে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।