জমাদিউল আউয়ালের তারিখ ঠিক করতে রবিবার সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
ছবিঃ সংগৃহীত
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আগামীকাল রবিবার (১১ অক্টোবর)। পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তারিখ নির্ধারণ করাই সভার উদ্দেশ্য।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে সভাটি হবে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে, আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।