মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাসের গণনা, রবিউস সানি পূর্ণ হচ্ছে ৩০ দিনে
ছবিঃ সংগৃহীত
আগামী মঙ্গলবার থেকে গণনা শুরু হবে পবিত্র জমাদিউল আউয়াল মাসের। বাংলাদেশের আকাশে এ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে সিদ্ধান্তটি নেয়।
সভায় বলা হয়, রবিউস সানি মাসের ৩০ দিন আগামীকাল সোমবার পূর্ণ হবে। আর পরদিন মঙ্গলবার থেকে জমাদিউল আউয়ালের গণনা শুরু হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান সভায় সভাপতির দায়িত্ব পালন করেন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।