অক্টোবরের প্রথম তিন দিনে প্রবাসী আয় ২ হাজার ৫৩৩ কোটি টাকা
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে।
চলতি অর্থবছরের সার্বিক চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ১৫ দশমিক ১০ শতাংশ।