আবারও কমল স্বর্ণের দাম, ভরিপ্রতি দাঁড়াল কত
ছবিঃ সংগৃহীত
প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম (এক ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম)। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের জন্য ভ্যাটসহ দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
নতুন এ দাম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে।
২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নতুন হিসাবে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারিত হয়েছে। গতকাল এ দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা; কমেছে ২ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটে এক ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমে নতুন দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমানোয় তা নেমেছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
দেশের বাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা ভ্যাটসহ এখন ৪ হাজার ৩১৬ টাকা, যা আগের চেয়ে ১৭৫ টাকা কম। একই পরিমাণ কমিয়ে ২১ ক্যারেটের এক ভরির দাম ঠিক করা হয়েছে ৪ হাজার ১৪১ টাকা।
১৮ ক্যারেটের রুপার গহনায় ভরিপ্রতি ১৭৪ টাকা কমানো হয়েছে, নতুন দাম ৩ হাজার ৫৫৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা; এ ক্ষেত্রে কমেছে ১১৬ টাকা।