গোবিপ্রবির মেডিকেল সেন্টারে স্বল্প খরচে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষার সুবিধা
ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে কম খরচে ১৩ ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন; লক্ষ্য শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এর সঙ্গে ওষুধ ও ইনজেকশনের পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিলেন, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন সম্প্রতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নতুন করে কিনেছে। এই সরঞ্জাম দিয়ে করা যাবে ইসিজি ৭৫ টাকায়, ডায়াবেটিস পরীক্ষা ৫৫ টাকায়, লিপিড প্রোফাইল ২৯৫ টাকায়, এস. বিলিরুবিন (টোটাল) ৫৫ টাকায়, এসজিপিটি ও এএলপি ৬৫ টাকায়, সিরাম ক্যালসিয়াম ৩৫ টাকায়, সিরাম অ্যালবুমিন ৯৫ টাকায়, এস. ক্রিয়েটিনিন ৪৫ টাকায়, রক্তের গ্রুপ নির্ণয় ৬৫ টাকায়, ডেঙ্গু এনএস ১ অ্যান্টিজেন টেস্ট ও এস. ইউরিক অ্যাসিড ১০০ টাকায় এবং সিবিসি টেস্ট ২৮০ টাকায়।
শিক্ষার্থীরা তো বটেই, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরাও এখন থেকে এই সেবা নিতে পারবেন; এ জন্য ফি জমা দিতে হবে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় (অ্যাকাউন্ট নং- ০২০০০২৩৫৭৫৪০৫)।
এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব ওষুধের ব্যবস্থা করেছে সেগুলো হলো প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল, ওমিপ্রাজল, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন, ডক্সিসাইক্লিন, আয়রন, ভিটামিন সি ও ওআরএস ট্যাবলেট এবং ওমিপ্রাজল, ওরাডল, কটসন, ল্যাসিক্স, অনডানসেট্রন, ডেক্সামেথাসোন, এভিল ও স্যালাইন (ডিএনএস, ডিএ, এন/এস, সি/এস) ইনজেকশন।