জাবিতে ৭৩ গবেষক পেলেন পিএইচডি, এমফিল ডিগ্রি ৯ জনের
ছবিঃ সংগৃহীত
৭৩ জন গবেষক পিএইচডি এবং ৯ জন এমফিল ডিগ্রি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেটের বিশেষ সভায় এসব ডিগ্রি দেওয়া হয়।
এ তথ্য জানানো হয়েছে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে। তাতে উল্লেখ করা হয়, ডিগ্রিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায়।
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, গাণিতিক ও পদার্থবিষয়ক, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং বিভিন্ন ইনস্টিটিউটের অধীনে উচ্চতর এই ডিগ্রিগুলো দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখা সূত্রে জানা গেছে।
পিএইচডি ডিগ্রি পাওয়া গবেষকদের তালিকায় আছেন— বাংলা বিভাগের তানজিলা কায়সার, শাহরিয়া-আল-রশিদ, মুক্তি রায় ও মোহাম্মদ শামসুল আলম; ইংরেজি বিভাগের মো. জিয়াউল হক, মোহাম্মদ রোকনউদ্দীন, মো. আজিজুর রহমান ও চন্দ্র শেখর সিকদার; প্রত্নতত্ত্ব বিভাগের মো. সাদেকুজ্জামান, মোশরেফা খন্দকার, লুবনা চৌধুরী, মো. হাফিজুর রহমান, মো. রিফাত-উর-রহমান ও ইফ্ফাত জাহান; ইতিহাস বিভাগের মাসুদা পারভীন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের রিদিতা তাসমিন।
পিএইচডি পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. মোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শাহজালাল হায়দার ও এ.কে.এম কামরুল হাসান মিয়া; নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আবুল খায়ের ও উদিসা ইসলাম; অর্থনীতি বিভাগের আনোয়ারা খানম ও কামরুজ্জামান; সরকার ও রাজনীতি বিভাগের মো. ফিরোজ আল মুজাহিদ খান, মো. আনোয়ার হোসেন, টি. এন. সোনিয়া আজাদ, নাজমা বেগম, বেগম নাছরীন, সাবিনা ইয়াসমিন, রোজিনা, এস.এম আব্দুর রসিদ, মোছা. রাহাত আরা বেগম, আমিনা খাতুন, মোছা. তমালিকা সুলতানা, রাশেদুল হক খোকন, মো. আল-আমীন হুসাইন ও হাসনুন নাহার এবং লোক প্রশাসন বিভাগের মো. আফলাতুন।
পিএইচডি অর্জনকারীদের তালিকায় রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীনা হক, মোহাম্মদ কামাল হোসেন, মো. আব্বাস আলী খান ও তানিয়া আক্তার; গণিত বিভাগের মো. নূরে আলম সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, কে. এম. আব্দুল আল ওয়াদুদ, রাবেয়া সরকার, মো. সাইদুজ্জামান, সাদিয়া আখতার ও আবু সায়ীদ আরিফ; পদার্থবিজ্ঞান বিভাগের মো. মোতাচ্ছিম বিল্লাহ, মো. মাহমুদুল হাসান মান্না ও আশরাফুল হক; রসায়ন বিভাগের মো. মনির হোসেন ও প্রীতি সরকার; ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সোনিয়া কোড়াইয়া, শামীম আহমেদ ও বিমান বড়ুয়া এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সুবরণ চন্দ্র সরকার, মো. আতিউর রহমান ও রাফেজা ইসরাত জাহান।
পাশাপাশি পিএইচডি সম্পন্ন করেছেন জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের মো. এখলাস উদ্দীন, মো. জহির আলম, হাছান আলী ও মোহাম্মদ শাহাদৎ হোসেন; প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. আবুবক্কোর ছিদ্দিক, সীপ্রা রানী কর্মকার ও সালমা আহমেদ; প্রাণিবিদ্যা বিভাগের বায়েজিদ খান, সেলিনা সুলতানা ও মুনীর আহমেদ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ মিজানুর রহমান ও মোস্তাক হোসেন।
এমফিল ডিগ্রি পেয়েছেন ইংরেজি বিভাগের আরিফ মঈন উদ্দিন খান, ইতিহাস বিভাগের শেখ মোহাম্মদ মোতালিব ও মো. শরিফুজ্জামান, রসায়ন বিভাগের মতিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আমীর হোসেন ভূইয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাব্বির আহম্মেদ, সরকার ও রাজনীতি বিভাগের আফসানা আরেফিন, ফার্মেসি বিভাগের আইরিন সুলতানা এবং নৃবিজ্ঞান বিভাগের লুক কাকন কোড়াইয়া।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম আশা প্রকাশ করেছেন, গবেষকদের এ একাডেমিক অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা-গবেষণার অন্যতম প্রমাণ এতগুলো ডিগ্রি; পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে তারা আরও তৎপর হচ্ছেন। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জোর দিয়েছেন, আর প্রথম কর্মদিবসেই কাজ করেছেন ১২ ঘণ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।