বক্স অফিসে মামিথা বাইজুর জয়যাত্রা, সিনেমার আয় ছাড়াল হাজার কোটি রুপি
ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী মামিথা বাইজুর কয়েকটি চলচ্চিত্র মিলিয়ে বিশ্বব্যাপী আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার বক্স অফিসে তিনি এখন দুর্দান্ত সময় পার করছেন; মালয়ালম ও তামিল—উভয় ভাষার চলচ্চিত্রেই তার ঝুলিতে জমা হচ্ছে একের পর এক সাফল্য।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুসারে, মামিথা অভিনীত টানা তিনটি চলচ্চিত্র চলতি বছর বিশ্বজুড়ে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এগুলোর মধ্যে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর আয় ৩১০ কোটি রুপি, ‘জানা নায়কন’-এর ৩১০ কোটির বেশি আর ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর ২০০ কোটি রুপির বেশি।
মামিথার ‘প্রেমালু’ ও ‘ডুড’ চলচ্চিত্রও এর আগে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেমালু’র আয় প্রায় ১৩০ কোটি রুপি, আর ‘ডুড’ আয় করেছে প্রায় ১১৫ কোটি রুপি।
মালয়ালম সিনেমার জনপ্রিয়তা থেকে শুরু করে তামিল চলচ্চিত্রের বড় পরিসরের সাফল্য—এ বছর মামিথার একাধিক সিনেমা নানা অঞ্চলের দর্শকের মন জিতে নিয়েছে। এর ফলে ভারতীয় চলচ্চিত্রের ২০২৬ সালের বাণিজ্যিক সাফল্য নিয়ে আলোচনায় তার নাম উঠে এসেছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ধারাবাহিক সাফল্য ও বিশ্বব্যাপী আয়ের কারণে চলতি বছরটি পরিণত হয়েছে মামিথা বাইজুর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সময়ে।