ব্যক্তিগত সফরে মালয়েশিয়া ঘুরে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ায় ব্যক্তিগত সফর শেষ করে দেশে ফিরে এসেছেন।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে।
প্রসঙ্গত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন গত ২১ সেপ্টেম্বর।