ছবিঃ সংগৃহীত
২০২৬ সালের ব্যালন ডি’অর ট্রফির জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে; এটি প্রকাশ করেছে ফরাসি ফুটবল বিষয়ক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। বিশ্বজয়ী স্পেনের ছয়জন খেলোয়াড় আছেন তালিকাটিতে। এতে আরও জায়গা পেয়েছেন বিগত ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা উসমান দেম্বেলে এবং তাঁর সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় এ নিয়ে ১৭তম বার নাম উঠল আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল থেকে গত ৩১ আগস্ট অবসরে যাওয়া মেসির জন্য এবার রয়েছে রেকর্ড নবমবার ব্যালন ডি’অর জেতার উজ্জ্বল সুযোগ। এদিকে সংক্ষিপ্ত তালিকায় টানা ৩য় বারের মতো জায়গা হয়নি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালোদোর, যিনি পাঁচবার ট্রফিটি জিতেছেন। অবশ্য ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশি ১৮ বার মনোনয়ন পাওয়ার রেকর্ড এখনো তাঁর নামের পাশেই।
তালিকায় থাকা স্পেনের খেলোয়াড়েরা হলেন লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া এবং ফ্যাবিয়ান রুইজ। হ্যারি কেইন ও জুড বেলিংহাম আছেন ইংল্যান্ড থেকে। কেইন গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৬৫টি ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন, যা তাঁকে ব্যালন ডি’অর অর্জনের দৌড়ে অনেকখানি এগিয়ে রেখেছে। তবে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েও তালিকার বাইরে থেকে গেছেন পেদ্রি ও রাফিনিহা। চূড়ান্ত বিজয়ী কে, তা ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর, লন্ডনে একটি জমকালো আয়োজনে।
ব্যালন ডি’অরের পুরুষ ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় মনোনীতদের তালিকা:
- উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)
- কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
- মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
- উইলিয়াম সালিবা (আর্সেনাল ও ফ্রান্স)
- দাইয়ু উপামেকানো (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
- জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
- হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
- পাউ কুবার্সি (বার্সেলোনা ও স্পেন)
- মার্ক কুকুরাইয়া (চেলসি ও রিয়াল মাদ্রিদ ও স্পেন)
- লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
- রদ্রি (ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা ও স্পেন)
- ফাবিয়া রুইস (পিএসজি ও স্পেন)
- ফেররান তরেস (বার্সেলোনা-পিএসজি ও স্পেন)
- লিওনেল মেসি (ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা)
- লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান ও আর্জেন্টিনা)
- লুইস দিয়াস (বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়া)
- ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল)
- গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল ও ব্রাজিল)
- আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)
- আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো)
- খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি ও জর্জিয়া)
- সাদিও মানে (আল নাসর ও সেনেগাল)
- হুলিয়ান কিনোনেস (আল কাদসিয়াহ ও মেক্সিকো)
- ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
- মার্কিনিয়োস (পিএসজি ও ব্রাজিল)
- নুনো মেন্দস (পিএসজি ও পর্তুগাল)
- ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল)
- জুয়াও নেভ্স (পিএসজি ও পর্তুগাল)
- উইলিয়ান পাচো (পিএসজি ও ইকুয়েডর)