ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর এ তথ্য শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে। আজ শনিবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকালে তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।
নতুন দামে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের মূল্য ঠিক করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। গতকাল এ দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এক ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।