
মোহাম্মদপুরে ২০, আদাবরে ১৫: তেজগাঁও বিভাগের এক দিনের অভিযানে গ্রেপ্তার ৬৪
ছবিঃ সংগৃহীত
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বিভাগের সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।
থানাভিত্তিক হিসাবে মোহাম্মদপুর থানার ২০ জন, আদাবর থানার ১৫ জন, তেজগাঁও থানার ১২ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, হাতিরঝিল থানার ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২ জন গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন।
গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
