
জুমা শেষে শিশু-কিশোরদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী, পেলেন জন্মদিনের শুভেচ্ছা
ছবিঃ সংগৃহীত
একদল শিশু-কিশোরের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীও তাদের হাতে নানা ধরনের ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
আজ শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
উপ প্রেস সচিবের ভাষ্য, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। আন্তরিক আলাপের একপর্যায়ে শিশু-কিশোরদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি। শিশুরাও এ সময় জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এই আনন্দঘন মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
