
এতিম শিশুদের খাবার আর কুরআন খতমে পবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। এতিম শিশুদের মধ্যে খাবারও পরিবেশন করা হয়।
শুক্রবার জুমার পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সংগঠনটির পবিপ্রবি শাখার নেতাদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
