রাজধানীতে এক দিনে ডিএমপির জালে ৪৬৫ জন, মামলা ৭৩টি
ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে ৪৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই সময়ের মধ্যে ৭৩টি মামলাও হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জনকে রমনা বিভাগ, ৫৫ জনকে লালবাগ বিভাগ, ৫৯ জনকে ওয়ারী বিভাগ, ৭৫ জনকে মতিঝিল বিভাগ, ৬০ জনকে তেজগাঁও বিভাগ, ১১৪ জনকে মিরপুর বিভাগ, ২৯ জনকে গুলশান বিভাগ, ৪২ জনকে উত্তরা বিভাগ এবং ১০ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুরি, ১টি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা।
তাঁদের গ্রেফতার করা হয়েছে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে; সে সময় নানা আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।