স্বর্ণের দাম কমল, ভরি এখন কত?
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম ভরিপ্রতি কমেছে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর এ ঘোষণা এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কাছ থেকে।
বাজুস সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে। একই দামে স্বর্ণ বিক্রি হবে আজ মঙ্গলবারও।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম নির্ধারণের সিদ্ধান্তটি এসেছে আজ সকাল ৯টায় অনুষ্ঠিত সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠক থেকে।
নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের, অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণালঙ্কারের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ঠিক করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। গতকাল এই দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরির নতুন দাম ঠিক হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা।