দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
ছবিঃ সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার হতে পারে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস বইতে পারে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে, ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রাও।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। সকাল ৬টায় এখানকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ।