আজকের স্বর্ণের দাম
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় উঠেছে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ বুধবার দেশের বাজারে দাম বাড়ায়; তাতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা।
নতুন এ দর কার্যকর হয়েছে ওই দিন সকাল ১০টা থেকেই। সেই দামেই আজ শুক্রবারও স্বর্ণ বিক্রি হবে।
নতুন দরে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ঠিক করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। ২১ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটে ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়ানোয় দাম হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে প্রতি ভরি ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।