রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির হাতে গ্রেফতার ৪২৭ জন
ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে মামলা দায়ের হয়েছে ৫৪টি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে রমনা বিভাগ গ্রেফতার করেছে ২১ জনকে, লালবাগ বিভাগ ৫৩ জনকে, ওয়ারী বিভাগ ৫৪ জনকে, মতিঝিল বিভাগ ৫৫ জনকে, তেজগাঁও বিভাগ ৮৯ জনকে, মিরপুর বিভাগ ৮২ জনকে, গুলশান বিভাগ ৩৫ জনকে, উত্তরা বিভাগ ৩৫ জনকে এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে।
অভিযান চলাকালে উদ্ধার হয়েছে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন এবং ২টি মোবাইল ফোন।
বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।