রাজশাহীর যেসব এলাকায় সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবিঃ সংগৃহীত
রাজশাহীর বেশ কয়েকটি এলাকা সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ ব্যবস্থা।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটা হবে, সে জন্যই সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। এলাকাগুলো হলো হড়গ্রাম বাজার ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর।
অন্যদিকে একই বিভাগের ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতায় থাকা প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নেসকো কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।