ঢাবির জগন্নাথ হলের নয়তলা থেকে পড়ে গুরুতর আহত শিক্ষার্থী
ছবিঃ সংগৃহীত
নয়তলা থেকে নিচে পড়ে গিয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ ভবনের। আহত ওই শিক্ষার্থীর নাম জানা যায়নি।
ঘটনাটি ঘটে রবিবার (৪ অক্টোবর) রাত ১২টার পরে। এরপর হলের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, খুলনায় দেশের বাড়ি থাকা ওই শিক্ষার্থী ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২৫-২৬ সেশনে পড়াশোনা করছেন। কীভাবে তিনি নিচে পড়লেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
যাঁরা তাঁকে উদ্ধার করেছেন, সেই শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তিনি সরাসরি মাটিতে পড়েননি, পড়েছেন হলের নিরামিষ ম্যাসের ছাদের ওপর।