পঞ্চগড়ে লিফলেট বিতরণ, ডেঙ্গু ঠেকাতে সচেতন থাকার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় বাজারে রবিবার (১১ অক্টোবর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সে সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রেখেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে ঢাকা বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা শহরের হাসপাতালগুলোতে। এর পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতাও তৈরি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তাঁর ভাষ্য, ঘরের আবর্জনা, পরিত্যক্ত পানি এবং যেসব জায়গায় এডিস মশা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেকে সচেতন থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ দলীয় নেতাকর্মীরা।