২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা: রবিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। প্রতি ভরিতে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত। বাজুস এ তথ্য জানায় শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে। নতুন এই দাম কার্যকর করা হয়েছে সেদিন সকাল ১০টা থেকে, আর আজ রবিবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম নির্ধারণের এ সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার সকালে সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম এখন ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
২১ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ঠিক হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় বিক্রি হবে, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত আছে। এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এর বাইরে প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।