মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে মক্কায় দুই বাংলাদেশির প্রাণদণ্ড
ছবিঃ সংগৃহীত
মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) দেশটির পবিত্র নগরী মক্কা অঞ্চলে এ দণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ ওঠার পর নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে এবং তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরে সংশ্লিষ্ট আদালতে মামলাটি পাঠানো হলে আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করেন।
অপরাধটি কতটা গুরুতর এবং এর মাধ্যমে সময় ও স্থানের পবিত্রতা কীভাবে লঙ্ঘিত হয়েছে— এসব বিবেচনায় নিয়েই আদালত বিবেচনামূলক শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ রায় পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বহাল রাখে এবং দণ্ড কার্যকরের লক্ষ্যে জারি করা হয় রাজকীয় আদেশ।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।
বিবৃতির শেষে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অপরাধে কেউ জড়ানোর চেষ্টা করলে তাকেও আইনি পরিণতি ভোগ করতে হবে।