সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
ছবিঃ সংগৃহীত
নিউইয়র্ক সিটির বামঘেঁষা মেয়র জোহরান মামদানির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেয়রের কার্যালয় থেকে রোববার এ কথা জানানো হয়।
দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হবে মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে—বার্তা সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছে মেয়রের কার্যালয়।
কার্যালয়ের বক্তব্য অনুযায়ী, ‘নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের ওপর প্রভাব ফেলে এমন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।’
ট্রাম্প ও মামদানি প্রথমবার মুখোমুখি হয়েছিলেন হোয়াইট হাউসে, ২০২৫ সালের নভেম্বরে মেয়র নির্বাচনের ঠিক পরেই। তার আগে কয়েক মাস ধরে চলেছিল তিক্ত বাগ্বিতণ্ডা।
সেদিন ওভাল অফিসে হাসিমুখে সৌজন্য বিনিময়ের পাশাপাশি একযোগে কাজ করারও অঙ্গীকার করেন দুই নেতা।