২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে চমক দেখাল ১৩ বছরের চীনা সাঁতারু ইউ জিদি
ছবিঃ সংগৃহীত
চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি এশিয়ান গেমসে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সোনা জিতেছেন, সেই সঙ্গে গড়েছেন গেমস রেকর্ডও।
নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৫.০৮ সেকেন্ডে সাঁতার শেষ করে গেমস রেকর্ডটি নিজের করে নেন এই স্কুলছাত্রী, যিনি আগামী মাসে ১৪ বছরে পা রাখবেন।
তাঁর ক্যারিয়ারে বড় শিরোপা বলতে এটিই প্রথম। দুই বছর পরের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে তাঁকে নিয়ে চীনের স্বপ্ন আরও বড়।
পদক জেতার পর ইউয়ের মুখে ছিল হাসি। তিনি বলেন, “এটা মোটামুটি হয়েছে।”
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ীর কীর্তিটিও ইউয়ের; গত বছর মাত্র ১২ বছর বয়সে রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতে তা গড়েছিলেন তিনি।
সাঁতারসহ এবারের এশিয়ান গেমসের তিনটি খেলার আয়োজন হচ্ছে টোকিওতে। গেমসের বাকি প্রতিযোগিতাগুলোর ভেন্যু নাগোয়া ও আইচি প্রিফেকচার।
সুইমিংপুলে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনকেই। প্রথম দিনে যে সাতটি সোনার নিষ্পত্তি হয়েছে, তার ছয়টিই গেছে তাদের ঘরে।