খুলনা, চট্টগ্রাম ও বরিশালে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছবিঃ সংগৃহীত
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
সিনপটিক অবস্থা প্রসঙ্গে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
গতকাল ঢাকা ও সন্দ্বীপে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. বেগে বাতাস বইছে; ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫টা ৩৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।