জ্বালানি তেলের দামের চাপে লঞ্চভাড়া বাড়ল কিলোমিটারে ২৩ পয়সা, সর্বনিম্ন ৩৫ টাকা
ছবিঃ সংগৃহীত
প্রতি কিলোমিটারে ২৩ পয়সা করে লঞ্চভাড়া বেড়েছে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত; দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে বৃদ্ধি ২০ পয়সা। জ্বালানি তেলের দাম দেশের বাজারে বেড়ে যাওয়ার পর এবার বাড়ানো হলো লঞ্চের ভাড়াও।
নতুন হারে লঞ্চের সর্বনিম্ন ভাড়া এখন ৩৫ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর আগে প্রজ্ঞাপন জারি করে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে, কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বুধবার (২৩ সেপ্টেম্বর) দেয় মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসমালিকেরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়াতে পারবেন কিলোমিটারপ্রতি ১৭ পয়সা পর্যন্ত।